Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া, সঙ্গে পরিবার ও সহকর্মীরা

স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) সকালে কনকনে শীত উপেক্ষা করে লন্ডনের একটি ক্লিনিকে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ইউরোপের সমন্বয়ক কামাল হোসেন।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ থেকে লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে পৌঁছে বুধবার ক্লিনিকে ভর্তি হওয়ার পর থেকে তার বড় ছেলে তারেক রহমান প্রায় সার্বক্ষণিক তার মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিজ হাতে রান্না করা খাবার নিয়ে মায়ের জন্য ক্লিনিকে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে তারেক রহমান মায়ের জন্য বাসা থেকে নাশতা নিয়ে যান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ